মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক – দৈনিক দেশেরকথা
চিত্তরঞ্জন সাহা চিতু
২৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় বিচারিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে পুলিশ ও বিচার বিভাগের সমন্বয় জোরদারের লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল ে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্সের আয়োজন করে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মো. শাহজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন,

“পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো বিচারিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করা। সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। আমরা চাই বিচার প্রক্রিয়া সহজ, সঠিক ও স্বচ্ছ হোক, যাতে জনগণ কোনো ধরনের হয়রানির শিকার না হয়।”

জেলা পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল করতে হবে। মাদকসহ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

কনফারেন্সে চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন,

“মাদক মামলার আসামিরা দ্রুত জামিন পাচ্ছে। স্বর্ণ ও মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় জবাবদিহিমূলক বিচার পৌঁছে দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে মামলার তদন্ত অগ্রগতি শেয়ার করা হয় না এবং সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী মামলায় যথাযথ আইনি ধারা প্রয়োগ না হওয়ায় অপরাধীরা রিমান্ড শেষে কয়েক মাস জেল খেটে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,

“মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করা হলেও আইনি কারণে দ্রুত মুক্তি পেয়ে যাচ্ছে।

মাদকের বিরুদ্ধে আমরা নিরলস কাজ করছি। মাদক ও চিহ্নিত অপরাধীদের দীর্ঘ সময় আটক রাখা গেলে সমাজে শান্তি ফিরে আসবে।”

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন,

“পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ ও আদালত একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা সব বিষয়ে সজাগ রয়েছি।”

সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী বলেন,

“বিচার কার্যক্রম দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মামলার আলামত থানায় না রেখে দ্রুত মালখানায় পাঠাতে হবে এবং সিআর মামলার তদন্ত ও নিষ্পত্তির বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।”

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এস এম শাহজাহান মুকুল, সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছবুর খান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এএইচএম কামরুজ্জামান খান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. ছানোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল, দর্শনা থানার ওসি মো. হিমেল রানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান, চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিচার বিভাগ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১০

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১১

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৩

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৪

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৫

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৬

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৭

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

১৮

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

২০