
সদ্য মা হয়েছেন বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে বাড়ি আছেন। বর্তমানে সন্তানকেই সমস্ত সময়টা দিচ্ছেন তিনি।
মা হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করলেন আলিয়া। এতে মাতৃত্ব উপভোগ করছেন এমন আভাস দিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার হাতে একটি কফি মগ রয়েছে। সেটিতে লেখা রয়েছে ‘মা’। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটাই আমি’।
এদিকে অভিনেত্রীর ওই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। বেশিরভাগ অনুরাগীই তাকে তার সদ্যজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park