1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাঝরাতে জলের গানের স্টুডিওতে ম্যাক্রোঁ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা

মাঝরাতে জলের গানের স্টুডিওতে ম্যাক্রোঁ

দেশেরকথা
  • প্রকাশ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা সফরে এসে মধ্যরাতে ধানমন্ডিতে দেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের স্টুডিও পরিদর্শন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার (১০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে ম্যাক্রোঁ জলের গানের রাহুল আনন্দের স্টুডিওতে যান। সেখানে তিনি নিজে একতারা হাতে নিয়ে রাখেন আর রাহুল সে একতারা বাজান।এক ভিডিওতে থেকে দেখা যায়, রাহুলের স্টুডিওতে গিয়ে সেটি ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় রাহুল স্টুডিও থাকা বিভিন্ন একতারাসহ অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে ম্যাক্রোঁকে পরিচয় করিয়ে দেন। এ সময় রাহুল ম্যাক্রোঁকে গান গেয়ে শোনালে ম্যাক্রোঁ তাকে ধন্যবাদ জানান।এর আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ফরাসি প্রেসিডেন্টকে মাটন কাচ্চি বিরিয়ানি; বিফ শিক কাবাব; চিকেন কোরমা; লবস্টার রোস্ট; অবার্গিন (মৌসুমি সবজিসহ একটি থালা)। এতে থাকে পেঁয়াজ, টমেটো, হ্যাম, ডিম, ম্যাশ করা আলু এবং প্রচুর পরিমাণে পনির এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লুচি-রুটি প্রধানত দিয়ে আপ্যায়ন করা হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দিয়ে তৈরি ‘স্মোকড হিলসা ফিস উইথ পেয়াজু অ্যান্ড সমুসা’ দিয়ে আপ্যায়ন করেন।

স্যুপ আইটেমের মধ্যে ছিল মুলিগাটাউনি স্যুপ। এটি মূলত একটি তরকারি স্যুপ। এটি মুরগি, সবজি, আপেল এবং ভাত দিয়ে তৈরি করা হয়।

ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও নানা রকমের ফল।

পানীয়ের মধ্যে ছিল ফ্রেস জুস, আমড়া জুস, পানি এবং কোমল পানীয়। এছাড়াও চা এবং কফি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park