1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০ জন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও বিভিন্ন হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তত ৫০ জন।

শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন (যার পরিচয় এখনও নিশ্চিত নয়) এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন।

তিনি জানান, “অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন। আবার কেউ কেউ দীর্ঘসময় ধরে চিকিৎসাধীন থেকে মারা গেছেন। সর্বশেষ দুপুর ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান মাকিন নামের এক শিক্ষার্থী।”

মাকিন গাজীপুর জেলার কোনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি ক্লাসে উপস্থিত ছিলেন।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এখনও ৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪০ জন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, ৮ জন সিএমএইচে এবং ১ জন করে ভর্তি রয়েছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

উল্লেখ্য, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলছিল। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park