ভালুকায় ময়নসিংহ জেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৯৯১ এর সভাপতি হাবিবুর রহমান হাবিবের স্মরণে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে ভালুকা উপজেলা অটো টেম্পু, সিএনজি, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আরিফুল ইসলাম আরিফ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম মোল্লা, উপজেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া, পাঁচ রাস্তা মোড়ের রোড পরিচালনা কমিটির সভাপতি এস এম সোহাগ মিয়া সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ৬ নং সদর ইউনিয় শ্রমিকদলের যুগ্ন আহবায়ক আবু সাইদ, ৭নং মল্লিক বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সদস্য মোঃ ফালান মিয়া প্রমুখ। এছাড়াও এসময় ভালুকা উপজেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park