1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বোয়ালখালীতে পল্লী চিকিৎসকের মুচলেখা ও জরিমানা আদায় 

এম মনির চৌধুরী রানা
  • প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বোয়ালখালীতে কানুনগোপাড়া এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে

 ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা জিএস স্টোর এর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার, মাস্টার মেডিকোর স্বত্ত্বাধিকারী রয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park