
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়ন এলাকায় ইট ভাটাসমূহে ২২ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল ৩ টা ২০ মিনিট পর্যন্ত পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্গনে রুপালী ব্রিকসকে ৩,০০,০০০/- টাকা, হোসনা ব্রিকসকে ২,২০,০০০/- টাকা এবং দিগন্ত স্টারকে ২,৬০,০০০/- টাকাসহ মোট ০৩ টি মামলায় মোট ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park