নোয়াখালীতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চৌমুহনী ও বক্সিরহাট শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২২ আগস্ট অনুষ্ঠিত হয় একলাশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী শাখার ম্যানেজার এম এ হান্নান। উপস্থিত ছিলেন বকশির হাট শাখা ম্যানেজার মাসুদুর রহমান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ
উক্ত অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও ৪ লেইন ডিভাইডারের সৌন্দর্য বর্ধনের জন্য ২ হাজার চারা গাছ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park