
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদেরর সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন, শহীদ নাজমুল আহসান হল ইউনিট।
এসময় ১২ জন রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন রাকিব হোসেন সৌরভ, মো. আতিকুর রহমান আশিক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. সৌরভ হোসাইন, চৌধুরী রেজওয়ান রিফাত, ইসতিয়াক হাসান, মো. আবু হোরাইরা আল রিজন, সাদিব বিন আসাদ, খন্দকার সাব্বির হোসাইন তামিম, মো. ইশতিয়াক আহমেদ। পরে ফুল ও অন্যান্য উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
বাঁধন, শহীদ নাজমুল আহসান হল ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট ৮৩ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করতে সক্ষম হয়েছে যার মধ্যে নতুন রক্তদাতা ছিলেন ২১ জন।
অনুষ্ঠানে নাজমুল আহসান হল ইউনিট বাঁধনের সভাপতি ইনজামুল ইসলাম স্নিগ্ধর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল সিদ্দিক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানসহ বাঁধন শহীদ নাজমুল আহসান হলের সদস্যরা এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন,"মানবতার সেবায় বাঁধন যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। একজন মানুষের সামান্য রক্তদান অন্য একজন মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সামাজিক ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে, যা আমাদের জন্য গর্বের। আমি বিশ্বাস করি, তরুণদের এই স্বেচ্ছাসেবী মনোভাব ভবিষ্যতের মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park