
গতকাল ০২ এপ্রিল ২০২৬ রাতে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মহানগর ও জেলা—দুই শাখাতেই গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব হিসেবে নাভিদ রহমান খান তুষারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহামুদ হাসান তানজিলকে। এছাড়া ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন—আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, খালেদ হোসেন বাবর, হুমায়ুন কবির খান ফেরদৌস, জহির রায়হান, সাদ্দাস হোসেন, সিহাব (ববি), আল আমিন হাসান এবং রাকিব তালুকদার।
অপরদিকে বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানকে এবং সদস্য সচিব করা হয়েছে আল আমীন মৃধাকে। জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আল মামুন। এছাড়া ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন—আব্দুল কাদের মোল্লা, ইমরান আহমেদ ইব্রাহিম, জাহিদুল ইসলাম প্রিন্স, জাহিদ সাকিন, মহসিন শিকদার, আরিফ হোসেন, ইমতিয়াজ চৌধুরি, রফিকুল ইসলাম ও মাহমুদ হাসান।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park