নোয়াখালী চাটখিল থানার (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী যোগদানের পর থেকে উল্লেখ যোগ্য পরিবর্তন হয়েছে। পুলিশের মূল দায়িত্ব হল মানুষের জান মালের নিরাপত্তার নির্মিত্তে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা । এজন্য সাধারণ মানুষ সব সময় আশা করে জনবান্ধব সেবা। এই প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান কমাতে দিনরাত কাজ করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। স্বল্প সময়ের মধ্যে থানার কার্যক্রমে এসেছে নতুন ধারা। যার ফলে সাধারণ মানুষের মধ্যে ও ফিরে এসেছে আস্হার সুর। (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ২৯ সেপ্টেম্বর ২০২৪ থানার দায়িত্বে আসার পর থেকে থানা ঘুষ দালাল প্রথার কোনো স্হান নেই। যেখানে মানুষ হয়রানি ছাড়াই জিডি মামলা বা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারছে। নিয়মিত তদারকির মাধ্যমে এই প্রক্রিয়া দ্রুত কার্যকর হচ্ছে। আর সেবা প্রার্থীরা এখন আগের তুলনা স্বস্তিতে সেবা পাচ্ছেন। শুধু প্রশাসনিক পরিবর্তন নয় অপরাধ দমনেও দেখা গেছে সক্রিয়তা। (ওসি)ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা দেওয়ার চেষ্টা করছি । সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেয়া জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো উন্নত হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park