1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ-৬/২১.০৮.২০২৫

মোহাম্মদ জহিরুল ইসলাম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে উদ্ধার ও নিখোঁজ -৬। গত ২০ আগষ্ট রোজ বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকায় প্লাস্টিকের ড্রাম ধরে ভেসে থাকা অবস্থায় ১৩ জেলেকে একটি মাছধরা ছোট ট্রলার তাদেরকে উদ্ধার করে। একই দিন সকালে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অপর একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে, আবু তাহের (৫৫), কামাল(৩৫), রিয়াজ উদ্দিন(২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫) নামের ৬ জেলে। উদ্ধার হওয়া ১৪ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডুবে যাওয়া মাছধরা ট্রলারের সবাই চট্রগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য গত ১৬ আগষ্ট ২০২৫ ইং রোজ শনিবার চট্টগ্রামের বাঁশখালি এলাকা থেকে মাছধরা ট্রলারটি ২০ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য যায়। গত ১৭ আগষ্ট ২০২৫ ইং রোজ রবিবার ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৯০ কিলোমিটার গভীরে মাছ শিকারে গেলে সেখানে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park