1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকোর ফুল দিয়ে শ্রদ্ধা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকোর ফুল দিয়ে শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ: যে বিষয় আলোচনা
মধ্যরাতে রাহুল আনন্দের স্টুডিওতে ম্যাক্রোঁ
নৈশভোজে ম্যাক্রোঁকে যেসব খাবারে আপ্যায়ন করা হয় সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে যান তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷

এ সময় ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ঢাকায় সফরে আসা প্রতিনিধিদল। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।

এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়।

এরপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর মধ্যরাতে গানের দল ‘জলের গান’-এর রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যান ম্যাক্রোঁ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park