গাজীপুর জেলার শ্রীপুর থানায় মোঃ আরিফ সরকার নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়,গত (১৪ জুলাই) রাত ১১টার সময় দেখতে পান যে, ‘Sumi Sarker’ এবং ‘সুমাইয়া আক্তার শিমু’ নামের দুটি ফেসবুক আইডি থেকে তাঁর বড় ভাই শরিফ সিদ্দিকী ও ছোট ভাই বশির সিদ্দিকীর ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এসব পোস্টের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি আশঙ্কা করছেন, ভবিষ্যতে ওই ফেসবুক আইডিগুলো থেকে তাদের বিরুদ্ধে আরও বিভ্রান্তিকর, সামাজিক বা রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়ানো হতে পারে।
এই বিষয়ে শ্রীপুর থানায় আজ সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৫০৯। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park