
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার প্রসাদপুর গ্রামের মুন্সিবাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা আক্তার মিথিলা নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী।
মিথিলা মহিনউদ্দিন ও লুৎফুন নাহারের দম্পতির মেয়ে এবং স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল বেলায় তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীরা। স্থানীয়রা আমাদেরকে তার প্রেম গঠিত বিষয় নিয়ে আত্মহত্যার কথা বললেও তার পরিবার এই বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন পরীক্ষা এসে যাওয়ায় তার মা তাকে টিভি দেখতে মানা করায় সে রাগ হয়ে ঘুমিয়ে পড়ে।
সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার শয়ন কক্ষে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park