1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই  যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জহিরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই  যুবকের মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে  লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা   তুহিন হাওলাদার (২৫)’র মরদেহ। অন্যদিকে ৩   সেপ্টেম্বর বুধবার সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়।  জানা গেছে, 

 তুহিন হাওলাদার উক্ত ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ ভেসে ওঠে। তাঁর স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে। রেজাউল পটুয়াখালী  সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তাঁর অটোরিকশা উদ্ধার করে থানা পুলিশ । এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দুই  যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

অভিযানের বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই  যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park