1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে কড়া সমালোচনা ট্রাম্পের – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে কড়া সমালোচনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশ না নেওয়ায় ন্যাটো সদস্য ও দীর্ঘদিনের মিত্র দেশগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ মার্চ) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি এসব মিত্র দেশকে ‘ভীরু-কাপুরুষ’ বলে অভিহিত করেন এবং এই অসহযোগিতা ভবিষ্যতে মনে রাখা হবে বলে হুঁশিয়ারি দেন।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘের মতো। ন্যাটোর দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে অনীহা দেখাচ্ছে, অথচ তেলের দাম বৃদ্ধি নিয়ে তারা অভিযোগ করছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের অবস্থান শক্তিশালী এবং জয় প্রায় নিশ্চিত। তার মতে, হরমুজ প্রণালি উন্মুক্ত করা একটি সহজ সামরিক কৌশল, যা বাস্তবায়নে মিত্রদের সহযোগিতা প্রয়োজন। তবে তারা সে বিষয়ে সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন।

ট্রাম্প বলেন, তেলের দাম বৃদ্ধির মূল কারণ হরমুজ প্রণালির পরিস্থিতি। এই প্রণালি নিরাপদ ও সচল রাখতে মিত্র দেশগুলোকে এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তারা তা করছে না বলে তিনি সমালোচনা করেন।

শেষে তিনি কড়া ভাষায় বলেন, এই ধরনের অসহযোগিতা ভবিষ্যতে মনে রাখা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park