
নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন নৌ-পুলিশের প্রধান Kusum Dewan, Abu Hasan Muhammad Tariq, Md. Abdul Alim Mahmud, Md. Masudur Rahman Bhuiyan ও Md. Towfiq Mahbub Chowdhury।
এর মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে কর্মরত আছেন। আর মো. মাসুদুর রহমান ভুঞা পুলিশ সদর দপ্তরে টিআর পদে এবং তওফিক মাহবুব চৌধুরী Bangladesh Police Academy-এ অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৮ মার্চ) Ministry of Home Affairs (Bangladesh)-এর সিনিয়র সচিব Monjur Morshed Chowdhury স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলো সোমবার প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park