
কুড়িগ্রাম জেলা শহরে অবস্থিত পাওয়ার হাউজ পাড়ার 'নিরন্তর ভালবাসা' বিদ্যালয়ে ঘাসফড়িং পাঠাগারের পক্ষে বই বিতরণর মাধ্যমে বইপাঠ কার্যক্রম শুরু করা হয়েছে। বই বিতরণ করেন জেলা শহরে সদ্য প্রতিষ্ঠিত ঘাসফড়িং পাঠাগারের উদ্যোক্তা সুশান্ত বর্মন।
আজ ৫ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় নিরন্তর ভালবাসা বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'নিরন্তর ভালবাসা' বিদ্যালয়, কুড়িগ্রামের পরিচালক শুভ্রজ্যোতি সেনশর্মা এবং খণ্ডকালীন শিক্ষক নাজমুন নাহার নয়নসহ কয়েকজন অভিভাবক।
পরিচালক, শিক্ষক ও পাঠাগারের পরিচালক ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি দৈনিক নতুন সময়ের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কবি ও গল্পকার আহম্মেদুল কবির, কবি মোকলেছুর রহমানসহ কয়েকজন অভিভাবক প্রমূখ।
এসময় বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উৎফুল্ল হতে দেখা যায়। পাঠাগারের উদ্যোক্তা সুশান্ত বর্মন বলেন, আগামিতে জেলা শহরের প্রাইমারী পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে এই বই বিতরণ কার্যক্রম আব্যাহত রাখা হবে এবং একই সঙ্গে ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে শিশুকিশোরদের জন্য বই পড়ার সুযোগ সৃষ্টির করে দেয়ারও পরিকল্পনার কথা জানান তিনি। এব্যাপারে বর্তমান সময়ের আলোচিত তরুণ কবি ও ঔপন্যাসিক সাম্য রাইয়ান বলেন, ঘাসফড়িং এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park