
নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির।
সভাপতির বক্তব্যে বলা হয়, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন পাটজাত পণ্যের প্রসারে এ ধরনের মেলার গুরুত্ব অনেক। পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশীয় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের পাটজাত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন।
মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে পাটের তৈরি বিভিন্ন আধুনিক, নান্দনিক ও ব্যবহারিক পণ্যের সমাহার রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park