
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় একটি মুখপোড়া বা কালোমুখো হনুমানকে ঘুরে বেড়াতে দেখা গেছে। হনুমানকে দ্রুত অবস্থান পরিবর্তন করতে দেখা যায়। একবার মহল্লায়, আরেকবার বাজার এলাকায়-এভাবে তারা এখানে সেখানে বিচরণ করে বেড়ায়।
রবিবার (১৭ মে) দুপুরে এমনি একটি মুখপোড়া হনুমানের দেখা মেলে উপজেলার শ্রীরামকাঠী এলএসডি গোডাউন এলাকায়। এ সময় হনুমানটি নিচে নেমে আসে। হনুমানটি দেখতে কৌতূহলী মানুষ জড়ো হয়।
কেউ আবার মোবাইল ফোনের ক্যামেরায় ছবিও তোলে। নাজিরপুর সদর, চৌঠাইমহল বাসস্ট্যান্ড, জয়পুর, ভিম কাঠি ও শ্রীরামকাঠী বাজার সহ উপজেলার বিভিন্ন হাটবাজারে এ মুখপোড়া হনুমানটির দেখা মিলছে।
যশোরের কেশবপুরে এদেরআদি বাস। খাবারের অভাবে হনুমানগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কলাবাহী ট্রাকে চড়ে হনুমানটি আসে বলে স্থানীয়রা জানান।
সরজমিনে দেখা গেছে, খাবার নিয়ে ডাকলেই মানুষের কাছে ছুটে আসে হনুমানটি। শুরুতে শহরের বাসিন্দারা কেউ হনুমানটির কাছে ভিড়তে পারতেন না। আক্রমণের ভয়ে অনেকে তাড়িয়ে দিতেন। এখন সবার পরিচিত হয়ে উঠেছে এ বন্য প্রাণীটি। অনেকে রাস্তায় দেখা মাত্র হনুমানটিকে খাবার দেন। পানিভর্তি বালতি সামনে দেন কেউ কেউ। হনুমানটিকে ডাকলে ছুটে আসে মানুষের কাছে, এখন আগের মতো আক্রমণও করে না। কখনো একসঙ্গে, কখনো একাই শহরব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে হনুমানটি।
আল-আমিন হোসাইন
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park