কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ আলী হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাত আড়াইটার দিকে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার রামখানা ইউনিয়নের গোয়ালটারী এলাকা থেকে মাদকসহ তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আলী হোসেন পশ্চিম রামখানার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অপরদিকে, গত শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পণ্ডিতপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি সাইফুল ইসলাম (২৮)-কে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান (ওসি ডিবি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল নাগেশ্বরী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা, ২৫ বোতল ইস্কাফ ও ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park