1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্পডেস্ক

সঞ্জয় শীল
  • প্রকাশ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের সহায়তায় কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে খোলা হয়েছে হেল্পডেস্ক। নবীন শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ, দিক নির্দেশনা, কলম বিতরণ, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা ও কলেজ সম্পর্কিত অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে এই হেল্প ডেস্কটি খোলা হয় বলে জানান ছাত্রদল নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাহিদুল হাসান, স্বর্ণা, আনাস, সাজ্জাদ, সবুজ, মুন্না, নাহিদ, ইয়াসিন, মাহমুদুলসহ অন্যান্যরা। 

নবীন শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, আমরা অনেক খুশি বড় ভাইদের সহযোগীতা পেয়ে। কোথায় গিয়ে ফর্ম ফিলাপ করবো, কিভাবে করবো, ভাবতেই ভয় লাগছিলো। উনাদের সহযোগীতায় খুব দ্রুত ভর্তি হতে পেরেছি। 

নবীন শিক্ষার্থী হাবিব বলেন, আমরা নতুন, এখানে আমাদের কেউ পরিচিত নেই। আমি হেল্প ডেস্ক থেকে সহযোগীতা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। 

ছাত্রদল নেতা জাহিদুল হাসান বলেন, আমরা চেষ্টা করেছি ভর্তি হতে এসে কোন শিক্ষার্থী যাতে ভোগান্তির শিকার না হয়। পাশাপাশি চেয়েছি আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদানের জন্য। আমাদের সরকারি কলেজ শাখা ছাত্রদেলর নেতাকর্মীরা সকাল থেকে পরিশ্রম করছেন সেজন্য তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park