নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটেরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (৩১-০৫-২৫) নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮১ সালে চট্টগ্রামে তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূর্বত্তদের গুলিতে শাহাদাৎ বরণ করেছিলেন। এ সয় তাঁর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের আপামোর মানুষের জন্য তাঁর নিবেদিত প্রানের জন্য স্মরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নেতা মো. তকদির হোসেন জসিম, উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেলোয়ার হোসেন সোহেল, তাঁতী দলের সভাপতি মামুন খানসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park