1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে প্রবাসী ফোরাম যুবদল নেতাকে হত্যা চেষ্টা

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের বালু চড়ে প্রবাসী ফোরাম অনলাইন যুবদলের সহ সভাপতি মো. আক্কাছ  মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা চেষ্টা করে স্থানিয় প্রয়াত আবু মোছা মাষ্টারের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম মজনু (৪০), মৃত আব্দুর রহমান খাঁর ছেলে মো. ফজিলত খাঁ, মৃত হিরু মিয়ার ছেলে মো. মমিন মিয়াসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। এতে ধারালো অস্ত্রের আঘাতে মো. আক্কাস মিয়ার মাথা ফেটে রক্ত গড়ালে প্রত্যক্ষদর্শীরা তাকে স্থানীয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার মাথায় ৪/৫ টি সেলাই দিতে হয়। হামলার ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগকারি আব্দুল হামিদ জানান, আমার ভাইকে মজনু, ফজিলত, মমিন মিয়াসহ আরো কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার ভাই প্রবাসী ফোরাম অনলাইন যুবদলের একজন ত্যাগী নেতা। দীর্ঘ দিন ধরেই তারা আমার ভাইকে হত্যা করতে চেয়েছিলো। এরা গ্রাম্য আধিপত্য বিস্তার, চাঁদাবাজিতে রপ্ত ও উশৃংখল। তারা আমার ভাইয়ের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি আইফোন মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। তাদের অত্যাচারে স্থানিয়রা অতিষ্ঠ। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনূর ইসলাম জানান, অনলাইন যুবদলের নেতা মো. আক্কাস আলীর উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park