1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

সঞ্জয় শীল
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় নবীনগর উপজেলায় উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে রাধিকা-শিবপুর-মহেশ-বড়াইল সড়কপথে ২০০ টি তালের চারা রোপণ করা হয়। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু। এর শিকড় মাটির ক্ষয় রোধ করে, আর পাতা ছায়া দেয়। এমনকি বজ্রপাত প্রতিরোধে তাল গাছের ভূমিকা রয়েছে—বিজ্ঞান বলছে, উঁচু ও একক অবস্থানে থাকা তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক। নবীনগর উপজেলায় ২০০ টি তালের চারা এবং বেড়া একযোগে স্থাপন করা হয়েছে। আশাকরি সরকারের পাশাপাশি এই বর্ষা মৌসুমে স্থানীয় উদ্যোগেও তালের চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী জানান, তাল রোপণের পাশাপাশি সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলা থেকে ১৭০০ জন শিক্ষার্থীদের মাঝে চারটি করে নিম, বেল, জাম, কাঠালের চারা বিতরণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ ভালো ভূমিকা পালন করবে।

তালের চারা রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আহসানউল্লাহ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার জনাব নূর নবী, জনাব ফারুক আহমেদ, জনাব জাহিদুল ইসলাম, স্থানীয় কৃষকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park