1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে এই প্রথম ইউপি চেয়ারম্যানের অবর্তমানে প্রশাসক নিয়োগ

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতার হলে তার অবর্তমানে অনাস্থা প্রস্তাব দেয় প্যানেল চেয়ারম্যান ও মেম্বারগণ। এরই প্রেক্ষিতে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নবীনগরে চেয়ারম্যানের অবর্তমানে এই প্রথম প্রশাসক নিয়োগ করা হলো।

কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, আমাকে আপনারা সহযোগিতা করবেন যাতে করে জিনোদপুর ইউনিয়ন পরিষদের থমকে থাকা কাজ গুলো করতে পারি। চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতারের পর থেকে জিনোদপুর ইউনিয়নের সাধারন মানুষেরা অনেক ভোগান্তিতে পড়ে গেছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী জানান, জিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের নামে প্রজ্ঞাপন হয়েছে। জিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতারের পর থেকে পদটি শূণ্য ছিলো। এতে প্রশাসনিক ও জন সম্পৃক্ত কাজগুলো বন্ধ ছিলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park