1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে ঈদের দিন থেকে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি

নবীনগরে ঈদের দিন থেকে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

সঞ্জয় শীল
  • প্রকাশ রবিবার, ৮ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহনকে ঈদের দিন বিকাল ৫. ০০ ঘটিকা থেকে সংবাদ প্রকাশ পর্যন্ত তার কোন খুঁজ পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৭-০৬-২৫) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে ফোন আসলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন। এখন পর্যন্ত তার কোন খুঁজ মিলেনি। তার হাতে থাকা মোবাইল ফোনটিও বন্ধ।

শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জানান, ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খুঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায়-র্যাবে যোগাযোগ করেও তার কোন খুঁজ মিলেনি।

শাহনের ছোট ছেলে রায়হান জানান, আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কার সাথে ফোনে কথা বলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় করে ২-৩ মিনিট কথা বলেন। পরে আমি নবীনগর যাই বলে বাড়িতে আর ফিরেনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা গুরুত্বসহ উনার খুঁজে কাজ করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park