
দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সংস্থাটি আরও জানায়, শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে সীমান্ত অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park