কুমিল্লায় হামের টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশে এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তিনি জানান, টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে।
সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল, সেখানে হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
হামে সংক্রমণ ও মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের প্রধান লক্ষ্য হলো আক্রান্ত শিশুদের সুরক্ষা দেওয়া এবং কোনো মা যেন সন্তান হারানোর বেদনায় না পড়েন, তা নিশ্চিত করা।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন সেবা, খাবারের মান এবং রোগীদের অভিযোগও শোনেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park