নোয়াখালীতে ২৯ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতের নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত ইয়াছিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-১১ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করেন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন,
“র্যাব-১১ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জিআর ১০৯/১৯৯৬, দায়রা-১১/১৯৯৯ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।