1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ত্রিশালে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ১জন নিহত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

ত্রিশালে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ১জন নিহত

দেশেরকথা
  • প্রকাশ শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোঃ আবির (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

জানা যায়, গতকাল বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন দেখতে ময়মনসিংহ থেকে আবির ত্রিশাল আসেন। ত্রিশাল বাসস্ট্যান্ড এলকায় চায়ের দোকানে অপর একটি গ্রুপের সাথে আবিরের কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির জের ধরে ওই গ্রুপের দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় আবির। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত আবির ময়মনসিংহ সদরের কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী মোঃ আবুল কালাম ও পান্না বেগমের একমাত্র ছেলে।

নাম প্রকাশে অনচ্ছিুক নিহত আবিরের কয়েকজন সহকর্মী জানান, ময়মনসিংহ নগরীর দলীয় একটি পক্ষের সঙ্গে আবিরের পূর্ব বিরোধ ছিল। এর জেরে গত বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চরপাড়ার নয়াপাড়া এলাকায় আবিরকে একাধিক ব্যক্তি গাড়ি নিয়ে ধাওয়া করে। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে আবির পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ময়মনসিংহ নগরী থেকে অনেকেই যোগদান করে। ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ধাওয়াকারিদের সাথে আবিরের দেখা হয়। আবির তাদের কাছে তাকে ধাওয়া করার কারণ জানতে চায়। এ নিয়ে আবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবিরকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ দুষ্কৃতিকারীরা। আবির ময়মনসিংহের যুবলীগ কর্মী ছিলেন।

আবিরের মা পান্না বেগম হ্নদয়বিধারক কান্না কন্ঠে অভিযোগ করে বলেন, তারা আমার ছেলের একটা হাত কাইট্টালতো, তবুও আমার ছেলেটারে দুনিয়াত বাঁচাইয়া রাখতো, দুই মাস ধরে ছেলেরে বিয়া করাইছি, এহনো হাতে মেহেদী আছে, আমারতো একটাই ছেলে, কেন মাইরা হাললো? আল্লাহ তুমি তাদের বিচার কইরো!

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন দেখতে ময়মনসিংহ থেকে আবির ত্রিশাল আসেন। ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ময়মনসিংহের অপর একটি গ্রুপের সাথে কথাকাটাকাটি হলে তাকে ছুরকাঘাত করে। দুষ্কৃতিকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park