
কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল গাছ থেকে পড়ে আব্দুল্লাহ হোসাইন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধামশ্রেণী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার এক সহপাঠীসহ ঠাকুরবাড়ি বাজারের তেঁতুল গাছে ওঠে। এ সময় পা পিছলে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির বাবার নাম রাজু আহমেদ।
রাজুর বাড়ি চিলমারী উপজেলার বালাবাড়ির বাসিন্দা হলেও স্ত্রী সন্তান নিয়ে তিনি ঠাকুরবাড়ি এলাকার শ্বশুর আব্দুল লতিফ সরকারের বাড়িতে বসবাস করতেন।
আব্দুল্লাহ ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park