1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, কী হয়েছে জানতে চাই: নাসীরুদ্দিন পাটোয়ারী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত

তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, কী হয়েছে জানতে চাই: নাসীরুদ্দিন পাটোয়ারী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি দাবি করেছেন, টানা তিন ঘণ্টা ওই কেন্দ্রে তাদের কোনো এজেন্ট ছিল না এবং এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে তা জানার জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রটি পরিদর্শনে এসে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সকাল থেকে তিনি একাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন, তবে এই কেন্দ্রে গুরুতর সমস্যা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে এক ঘণ্টা বিলম্ব করে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় এবং পরবর্তীতে এই বিলম্ব তিন ঘণ্টা পর্যন্ত গড়ায়।

তিনি বলেন, “এই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতরে আমাদের কোনো এজেন্ট ছিল না। এই সময়ে কী হয়েছে, তা আমরা জানতে চাই। আমাদের এজেন্টকে বাইরে রেখে এই সময়ের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সবার সামনে প্রকাশ করা হোক।”

নাসীরুদ্দিন পাটোয়ারী আরও অভিযোগ করেন, তার এজেন্টকে প্রশাসনের পক্ষ থেকে নয়, বরং স্থানীয় দলীয় লোকজন ও সন্ত্রাসীরা চেক করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি দাবি করেন, এরা মির্জা আব্বাসের লোক।

এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা কেন্দ্র কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park