
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন ও তিন দিনের কর্মযজ্ঞের বিস্তারিত তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সালাহউদ্দিন জানান, তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানাবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
প্রত্যাবর্তনের পরদিন, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park