1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

তানজিদ তামিমের ফিফটিতে সিরিজ জয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে জয় তুলে নেয়। ওপেনার তানজিদ হাসান তামিম শুরুতে ধীরস্থির ব্যাটিং করলেও পরে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন এবং ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন। তাঁর ৫৪ রানের সঙ্গে অধিনায়ক লিটন দাস অপরাজিত থাকেন ১৮ রানে।

তানজিদ তামিম এ ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। ইমন আছেন দ্বিতীয় স্থানে ২২ ছক্কা নিয়ে।

এর আগে ব্যাটিংয়ে ব্যর্থ হয় নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারেনি, ১০৩ রানে অলআউট হয় দলটি। এটাই বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন সংগ্রহ, আগেরটি ছিল ১৩১। বল হাতে নাসুম আহমেদ নেন ৩ উইকেট, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান পান দুটি করে উইকেট।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামী ৩ সেপ্টেম্বর।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park