1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

তাড়াশে অবৈধ দোকানঘর উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর উচ্ছেদ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা  স্কুল মাঠে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বড় পোওতা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন জানান, ২০০৩ সালে আমরা মাটি ভরাট করি। এরপর ২০১১ সালে আমরা ৪০ টি পরিবার সরকারি বিধি মোতাবেক ঘর নির্মাণ করে দেয়। পরে গ্রামের, সামাজিক ও বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠের জায়গা নির্ধারণ করা হয়। কিন্তু কিছু স্বার্থলোভী ব্যক্তি বিদ্যালয়ের সামনে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে। সেখানে বিভিন্ন দোকানে চা স্টলে সিডি, টিভি উচ্চ শব্দে চলে। যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। এ কারণে ওই জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান ঘরগুলো  উচ্ছেদ করে স্কুলের রাস্তা নির্মাণ করা হয়।

বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নন কুমার সাহা জানান, স্কুলের পাশে চা দোকান ও বাজার থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার  সমস্যা হচ্ছে।

এ দিকে বারুহাস ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুমন হায়দার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে দুটি লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। ওই বাজারে কয়েকটি দোকানে উচ্চ শব্দে গান-বাজনা হয়। এতে পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা হয়। আমি তদন্ত প্রতিবেদন আজ স্যারের দপ্তরে পাঠাবো। দোকান ঘর উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  উচ্ছেদ করা জরুরী। তবে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, গ্রামবাসীর সাথে আমার কথা হয়েছে । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park