
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের পেছনে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, তিনি অন্য একটি গাড়িতে ছিলেন। হঠাৎ ভাঙ্গাগামী বাসটি করেই বিকট শব্দের সাথে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। বাসের সামনের দিকের যাত্রীদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরিস্থিতি খতিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park