
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারতের সিকিমে, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮।
ভূমিকম্পটি শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; নেপাল, ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও এর কম্পন অনুভূত হয়েছে বলে ইউএসজিএস জানিয়েছে। যদিও এ মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park