
আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা বগি চালুর পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে এ ধরনের বগি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা বগি চালুর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি ট্রেনে নারীদের জন্য আলাদা ব্যবস্থা চালু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঈদের পর পর্যায়ক্রমে প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা বগি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও সুবিধা বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আন্তঃনগর ট্রেনে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park