1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহব দুই মিয়ানমার নাগরিক আটক 

শামসুল আলম শারেক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : নাফ নদীতে জেলের বেশে মাদক পাচারের সময় লক্ষাধিক ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে নাফনদীর নাজির পাড়া পয়েন্ট থেকে এসব ইয়াবাসহ ওই দুই কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে অবস্থানরত কারবারিদের কাছে বিপুল পরিমান মাদক হস্তান্তরের চেষ্টা করবে। পরিস্থিতির বিবেচনায় তাৎক্ষণিকভাবে নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন। এরপর, আনুমানিক ১১টার দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি মায়ানমারের দুইজন নাগরিকসহ আটক করে। পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত ১,২০,০০০ পিস ইয়াবা জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মায়ানমার হতে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমান বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park