1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টেকনাফে কুখ্যাত মানব পাচারকারী চক্রের আস্তানায় বিজিবির অভিযান :১৪ বাংলাদেশি উদ্ধার।

শামসুল আলম শারেক
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে  বিজিবি উপজেলা সদর দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা  থেকে তাদের উদ্ধার করা হয়।

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান চলছে। সম্প্রতি মালয়েশিয়া পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিকে অপহরণ করে জিম্মি করেছে এমন খবর পেয়ে লেঙ্গুরবিলে হাফেজ আহমেদ ছেলে  সাইফুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ জন বাংলাদেশীকে উদ্ধার করা হয়।  বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখা হয়। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হয়। 

তিনি আরো জানান, কুখ্যাত অপরাধী  চক্রটির সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park