
ঝালকাঠি প্রতিনিধি> কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে "কমিউনিটি ডায়ালগ" অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেছেন।
অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং সহ সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park