1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠির নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রমজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলার নবগ্রাম সড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবগ্রাম সড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গত রবিবার বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বেতরা মিনি পার্কে ঘুরতে গেলে একদল সন্ত্রাসী রমজানের ওপর হামলা চালায়। স্থানীয় সন্ত্রাসী কাওছার, সিফাত ও মাইনুল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তাকে। পরে আহত রমজানকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আহত রমজান কৃষক আলাউদ্দিনের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রমজানের সহপাঠী মো. সিয়াম, মো. নাসিমসহ আরও অনেকে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সহপাঠী রমজান হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন কোনো খোঁজ-খবর নেননি। বরং শিক্ষার্থীদের মানববন্ধন না করার জন্য তিনি নিষেধ করেছিলেন। এ বিষয়ে তার সঙ্গে বিদ্যালয়ে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি মিটিংয়ে আছি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park