স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম গেইট সংলগ্ন এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন কুষ্টিয়ার উদ্যোগে সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্মৃতি স্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park