1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জীবনের শেষ লড়াইয়ে পাশে ছিল না জরুরি সেবা, জাবি শিক্ষার্থী জোবায়েরের মর্মান্তিক মৃত্যু

আমির ফয়সাল 
  • প্রকাশ রবিবার, ২২ জুন, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর একদিন আগে ঢাকা থেকে চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফেরার জন্য বারবার চেয়েও বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম এ অভিযোগ আনেন।

মো. শাকিল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওসহ পোস্টে জানান, গতকাল (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে জোবায়ের প্রচণ্ড বুকব্যথা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান। সে সময় কান্নাভেজা কণ্ঠে নিজেই ফোন করে বলেন, “ভাই, আমি ক্যাম্পাসে ফিরে যেতে চাই। আমার ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স দরকার।” কিন্তু বারবার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা থেকে কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি।

শাকিল তার পোস্টে উল্লেখ করেন, দায়িত্বরত মেডিকেল অফিসার জুবায়েরকে জানায় অ্যাম্বুলেন্স নষ্ট এবং ঢাকায় পাঠানো সম্ভব নয়। ড্রাইভার ইসরাফিলকেও একাধিকবার ফোন দেওয়া হয়, কিন্তু তিনি কেবল আশ্বাস দেন—ফলে জোবায়েরকে চার ঘণ্টা যন্ত্রণার মধ্যে অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ অবহেলার পরিণতিতেই আজ সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই পোস্টের মন্তব্য ঘরে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুসমিতা বিনতে লিখেন, “কত যন্ত্রণায়, কত অবহেলায় চলে গেলো ছেলেটা। জাবির অ্যাম্বুলেন্সে শিক্ষকদের ব্যক্তিগত ট্রিপ চলে, অথচ একজন শিক্ষার্থী বারবার মৃত্যুর মুখে পড়েও সহায়তা পায় না। গতকাল অ্যাম্বুলেন্সগুলো কোন ‘গুরুত্বপূর্ণ’ কাজে ব্যস্ত ছিল, তা খতিয়ে দেখা দরকার।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার ডা. শামছুর রহমান জানান, “জোবায়েরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। প্রায়ই তাকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। গতকাল যখন সে অ্যাম্বুলেন্স চেয়েছিল, তখন আমাদের একমাত্র অ্যাম্বুলেন্সটি অন্য একজন শিক্ষার্থীকে নিয়ে গিয়েছিল। অ্যাম্বুলেন্স ফিরেই আমরা তাকে আনার চেষ্টা করি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park