জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা আজ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা আজ

আজ (২৫ সেপ্টেম্বর) যুবলীগের নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে। জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ- দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী তাদের খালাস প্রত্যাশা করছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্র ও আসামিপক্ষ এসব প্রত্যাশার কথা সাংবাদিকদের জানান।

আজ রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুলের আদালত রায় ঘোষণা করবেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার বলেন,‘ আসামির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তদন্ত কর্মকর্তা ও সাক্ষীরা আদালতে এসে সাক্ষী দিয়েছে। তারা আদালতে সাক্ষ্যগ্রহণে বলেছেন আসামিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। তাই সাক্ষ্য, প্রমাণ, বিচার-বিশ্লেষণে আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড হবে বলে আশা করছি।

অপরদিকে,আসামি পক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, আমরা আশা করছি আসামিরা মামলা থেকে খালাস পাবেন। কারণ আসামিদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে সেটার লাইসেন্স আছে। তাছাড়া অস্ত্রটি উদ্ধার হয়েছে তার বাসা থেকে। আসামি এই অস্ত্র দিয়ে কাউকে হুমকি দেননি। অপব্যবহার করেননি। যদি আসামি এ অস্ত্রের অপব্যবহার করতো তাহলে অপরাধী হিসাবে বিবেচনা করা যেতো। এ ছাড়াও তদন্ত কর্মকর্তা ও সাক্ষীরা কেউ বলেনি আসামিরা ক্যাসিনোতে জড়িত ছিল বা চাঁদাবাজি করতো। তাই আমরা আশা করছি রায়ে আসামিরা খালাস পাবেন।

মামলার অপর আসামিরা হলেন— জি কে শামীমের ৭ দেহরক্ষী জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন ও মুরাদ হোসেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

এর আগে,গত ২৮ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এককোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

যুবলীগের নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে ৩টি মামলা করা হয়।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০