1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ,থানায় মামলা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

জামালপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ,থানায় মামলা

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
desherkotha

জামালপুরের ইসলামপুর উপজেলায় কিন্ডার গার্ডেন স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের নামে মামলা রুজু হয়েছে। ২ জুলাই ইসলামপুর থানায় শিক্ষক উজ্জল মিয়াকে আসামি করে মামলা দায়ের করা হয় ।

মামলা সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪নং চর এলাকার চর বাজারস্থ ব্রাইট নেশন প্রিপারেটরী এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী (১২) কে ওই স্কুলের শিক্ষক উজ্জল মিয়া বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেন। উজ্জল মিয়া ৪ নং চর এলাকার শহিদ মন্ডলের ছেলে।

ওই ছাত্রীর বাবা মা জুরুরী কাজে শেরপুর গেলে ফাঁকা বাড়ি পেয়ে ২৬ জুন রাত ৯ টার দিকে একা পেয়ে ধর্ষণ করেন শিক্ষক উজ্জল মিয়া । এসময় ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক উজ্জল মিয়া দ্রুত পালিয়ে যায়। এঘটনা ধামাচাপা দিতে শিক্ষক উজ্জল মিয়া লোক মারফতে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে মামলা দায়ের করতে কালক্ষেপন করেন। এদিকে ধর্ষণের ঘটনায় মামলা না করতে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন ওই শিক্ষক ও তার পরিবারের লোকজন।

অবশেষে ২ জুলাই রাতে ইসলামপুর থানায় শিক্ষক উজ্জল মিয়াকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন ওই স্কুল ছাত্রীর ভাই। ইসলামপুর থানার মামলা নং-৩।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park