1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

জামালপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

জামালপুর সদর উপজেলায় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত হৃদয় চর মৌহভাঙ্গা গ্ৰামের মধু মিয়ার ছেলে। হৃদয় স্থানীয় কেন্দুয়া কালিবাড়ী মুকল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী । পরিবারে সে বড় সন্তান এবং তার একটি ছোট বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবারও হৃদয়  গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের ক্ষেতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন ,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান । তিনি বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park