
জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ) সকাল সাড়ে ৮টা এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরের নান্দিনা -নরুন্দি রেল স্টেশনের মাঝে নলকুড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নলকুড়ি গ্ৰামের মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান।
সংবাদ পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এলাকাবাসী আরও জানান, ঘটনাস্থলে কোনো অনুমোদিত গেইট বা গেইটম্যান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park